শেখ হাসিনার উন্নয়নকে বানচাল করতে আবারও বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে

--- এমপি নুরুল আমিন রুহুল

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, ডাঃ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, মতলব উত্তর পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ শামসুদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবাইর আজিম পাঠান স্বপন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক জাকির হোসেন বাদশা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস সহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে যা উন্নয়ন করেছে, বিগত কোন সরকার তা করতে পারে নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়নকে বানচাল করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু কোন লাভ নেই ষড়যন্ত্র করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। অতএব এসব ষড়যন্ত্রকে প্রধানমন্ত্রী ভয় পান না।

এমপি রুহুল আরও বলেন, মতলব উত্তরের বিএনপি জামায়াতের নৈরাজ্য হলে ছাড় দেওয়া হবে না। শান্তির মতলবে কেউ অশান্তি করার চেষ্টা করবেন না। বর্তমানে মতলবের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। জনগণ ভালো আছে। তাই সকলে জনগণের শান্তির জন্য কাজ করুন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম