মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ পরবর্তী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকালে দশানী বেড়ীবাঁধ সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য রিয়াজ উদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, যথা সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আর সরকার সহযোগিতা করবে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাদের জন্য অপেক্ষা করা হবে না। যথা সময়ে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, নিজেদের মধ্যে কোন মনমালিন্য রাখা যাবে না। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনে করেন তাকেই নৌকা প্রতীক দিবেন। সেই নৌকার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।
ফম/এমএম/আরাফাত/


