চাঁদপুর: চাঁদপুর জেলা শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শণের অংশ হিসেবে সোমবার (৪ আগস্ট ) সকাল ১০টায় সদর উপজেলার শতবছরের ঐতিহ্যাবহী শাহতলী কামিল মাদরাসা পরিদর্শণ করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। পরিদর্শণকালে তিনি মাদরাসার ফলাফল ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ।
পরিদর্শন শেষে মাদরাসা গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন । মতবিনিময় অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, শিক্ষার্থীর ভিত্তি নষ্ট করা যাবে না । সরকারি নিয়ম আছে যারা প্রতিষ্ঠানে ৭০ভাগ উপস্থিত না থাকবে, তাদের সেন্টার পরীক্ষার অনুমতি দেওয়া হবে না। তাই তোমরা নিয়মিত ক্লাস করত হবে। তোমাদের যথাযথ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। অভিভাবকরা অনেক আশা নিয়ে তোমাদের দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করায়। তোমার ক্লাসমেট যারা অনুপস্থিত আছে তাদেরকে মাদরাসায় আসার জন্য বলবা। সাথে সাথে শিক্ষকরাও অনুপস্থিত শিক্ষার্থীর খোঁজ-খবর নিবেন। মাদরাসায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ,পাঠদান করতে হবে । মাদরাসার শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে । মাদরাসা গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদীকে অভিনন্দন জানিয়ে বলেন তিনি একজন সিনিয়র সাংবাদিক ও শিক্ষাবান্ধব ।তিনি শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।
তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের সময় দিতে হবে। নামাজ পরে সন্তানের জন্য দোয়া করতে হবে। বাবা মার দোয়া সন্তানদের জন্য কার্যকর। মা বাবা সন্তানদের জন্য কখনো বদ দোয়া দিবেন না। স্বামী স্ত্রী বাচ্চার সামনে ঝগড়া করবেন না।
মাদরাসার সহকারি অধ্যাপক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: কামাল উদ্দিনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সভাপতির তিনি বক্তব্যে বলেন, এ মাদরাসা চাঁদপুর জেলার একটি এতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এখান থেকে অনেক শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করে দেশের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে। তোমাদের নিজেকে এমনভাবে গড়তে হবে, যাতে দেশ ও জাতির মঙ্গল করতে পার। তোমাদের মোবাইলের আসক্তি থেকে দূরে থাকতে হবে। অভিভাবকদের বলব আপনারা আপনাদের সন্তানদের খোঁজখবর রাখবেন। চাঁদপুর জেলা শিক্ষা অফিসার একজন শিক্ষাবান্ধব অফিসার। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করছে। তিনি শিক্ষার বিষয়ে খুবই আন্তরিক।
এ সময় আরো বক্তব্য রাখেন, গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের খান, প্রধান মুহাদ্দিস ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মোহাম্মদ আখতার, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ কামরুজ্জামান পাটওয়ারী, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হাফেজ মো: জাকির হোসাইন তপাদার, সিনিয়র মৌলভী হাফেজ মাওলানা জহিরুল হক, সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো: আবুল কালাম আজাদ, গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: জামাল গাজী, মাদরাসার অভিভাবক ও প্রাক্তন ছাত্র মাওলানা হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, সিনিয়র প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সিনিয়র প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক হালিমা বেগম, সহকারি শিক্ষক সায়মা বিনতে ইব্রাহিম, শরীরচর্চা শিক্ষক মো: শরীফ হাওলাদার, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান।
শুরুতেই মাদরাসার পক্ষ থেকে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার গভর্নিং বডির নবাগত সভাপতি সোহেল রুশদী সহ শিক্ষকবৃন্দগণ।
ফম/এমএমএ/


