মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মতলব উত্তর উপজেলা শাখার ফতেপুর পূর্ব ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত কাউন্সিলে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে প্রার্থীদের নাম সংগ্রহ করা হয়।
কাউন্সিলে উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক, উপজেলা যুবদলের শরীফ আহমেদ লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুম্মন তারেক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাইনুদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক জসিম মাঝি। এছাড়াও পদ প্রত্যাশীরা বক্তব্যে তাদের অনুভূতি প্রকাশ করেন। এসময় বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোন নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়নি। কয়েকদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি ঘোষনা করা হবে বলে জানানো হয়।
ফম/আরাফাত/এমএমএ/



