মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: খুবই আনন্দঘন পরিবেশে চাঁদপুরের অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনী একাডেমি প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে কুচকাওয়াজ প্রদর্শন ও বিভিন্ন ইভেন্টের খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন। তিনি এই প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের প্রশসংসা করেন এবং এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

এই পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাস মোহনা.কম’ সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, অবিভাবক হাবিবুল আহসান নিপু, এডভোকেট শাখাওয়াত হোসেন মজুমদার, মাসুদ রানা, মো. শরীফ হোসেন ও ওমর ফারুক।

উদ্বোধনী পর্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র আবু নাঈম এবং শপথবাক্য পাঠ করান চতুর্থ শ্রেণির ছাত্রী সায়মা আক্তার।

দিনব্যাপী ক্রীড়া ইভেন্ট শেষে বিকেলে পুরষ্কার বিতরণ পর্বে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক। সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন আরমান চৌধুরী।

একাডেমির শিক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, হাজীগঞ্জ উপজেলার সভাপতি মো. আক্তার হোসেন, মতলব দক্ষিণ উপজেলার সভাপতি ফারুক আহমেদ বাদল, সদর উপজেলার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, বিষ্ণুদী কল্যাণ সমিতির সভাপতি মো. ইসমাইল হোসাইন, ব্যাংক কলোনী আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, একাডেমির সভাপতি মো. সুলতান মাহমুদ।

ছবি: ফোকাস মোহনা.কম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধুমাত্র শারীরিক সুস্থতা বজায় রাখে না বরং এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৃজনশীলতা এবং ধৈর্যের মতো গুণাবলী তৈরিতে সহযোগিতা করে।

তারা আরও বলেন, শিক্ষা ও ক্রীড়ার সমন্বয় একটি শিশুর পূর্ণ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব এবং শৃঙ্খলা তৈরির জন্য ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ এবং পুরস্কৃত হওয়া শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের জীবনের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করে।

বক্তারা বলেন, পুরস্কার বিতরণে সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। যা তাদের উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ক্রীড়াবিদ হতে। শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকরা সক্রিয় ভূমিকা পালন করতে পারেন।

বক্তব্য শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

এসব আয়োজনে একাডেমির শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী, আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম