
চাঁদপুর: চাঁদপুর বিজয় মেলা মঞ্চে প্রতিবারের ন্যায় এবারও স্বপ্নকুড়ি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নৃত্য সঙ্গীত পরিবেশন করা হয়।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের শিল্পদের মনোমুগ্ধকর পরিবেশনায় মেলা মঞ্চে নৃত্য সংগীত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠিতা সভানেত্রী সুলতানা আক্তার সেতু, সাধারণ সম্পাদক মিজান লিটন, নৃত্য পরিচালক মাইনউদ্দিন সিকদার, নৃত্য শিল্পী স্মৃতি, নুপুর, জ্যোতি, মেঘলা, ফাতে মা, ইভা, তাছলিমা, মুন্নি, ইমা, রাহা দ, রায়হান, জয়, সিরাজ, সবুজ, তায়েব, রনি, বিজয়, দিপু, মামনি ও মন্জিল প্রমুখ।
সংগঠনের শিল্পীদের মনমুগ্ধকর নৃত্য পরিবেশন দেখে দর্শকদের মধ্যে অনেকেই প্রশংসা করেন।
ফম/এমএমএ/


