বাগাদী ইউনিয়নে ভর্তুকিমূল্যে টিসিবি পণ্যের সুবিধাভোগী ১৩৪২ পরিবার

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ভর্তুকিমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্যের সুবিধাভোগী হচ্ছে ১ হাজার ৩৪২ পরিবার।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ভর্তুকিমূল্যে টিসিবি পণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল।

এ সময় সরকারের পক্ষে প্রতিনিধি (টেগ অফিসার) হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব শহীদুল আলম পাটওয়ারীসহ ইউপি সদস্যরা।

ইউপি সচিব জানান, বর্তমানে ভর্তুকিমূল্যে টিসিবির পন্য হিসেবে বর্তমানে এক পরিবারকে দুই লিটার সয়াবিন, দুই কেজি মশারি ডাল, ৫ কেজি চাল।

ফম/এমএমএ/