চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ৫হাজার ৩ জন কার্ডধারী ব্যাক্তির মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুন) সকাল ১০টা হতে পৌনে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদে এসব চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, বিজিএফ কার্ডধারী ৫হাজার ৩জন ব্যাক্তির মাঝে ৪১টন ৭১০ কেজি চাল বিতরণ করা হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সহায়তা করেন ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প।
এই ধরনের মানিবক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা নিয়োজিত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



