ফরিদগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে উপজেলার ফরিদগঞ্জ- রূপসা- ব্রহ্মপাড়া সড়কের আমিরা বাজার এলাকায় বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘ ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এই সমাবেশে শিক্ষার্থী, তরুণ, যুবসমাজের কয়েকশত লোকজন অংশ গ্রহণ করেন। সমাবেশে বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজনও অংশ নেয়।

বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি শরীফ হোসেন বেপারীর সভাপতিত্বে ও নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মাসুদ হোসেন, উপজেলা যুবদলের সহসভাপতি ফারুক খান, বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘের সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন মুন্না, যুগ্মআহ্বায়ক কাজী জাকির হোসেন, নাজির উল্ল্যাহ, কাজী কামাল হোসেন, মো: ইসমাইল সর্দার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক কাজী মোজাম্মেল, ফরিদগঞ্জ থানার এ এসআই সাকিল এবং গণমাধ্যম কর্মীদের পক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম