ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল (৩৪) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রুবেল পশ্চিম আলোনিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, ফরিদগঞ্জ থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার, এএসআই (নিঃ) সোঃ ছগির হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামের বাসিন্দা মো. রুবেলকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় পূর্বে দায়ের করা একাধিক মামলা রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গ্রেপ্তার আসামীকে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে। পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/



