চাঁদপুর : চাঁদপুরে প্লান্ট লাভার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজের উদ্যোগে বাগানীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে চাঁদপুর জেলা পরিষদের ডাক বাংলোর আঙ্গিনায় এ মিলন মেলার আয়োজন করা হয়।
মিলন মেলায় মো: তানভীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এর কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মমতাজ উদ্দিন মাসুদ।
তিনি বলেন, চাঁদপুরের বাগানীদের নিয়ে এরকম আয়োজন কখনও হয়নি। আমারা যারা বাগান করি, বাগান করা নিয়ে ভাবি সকলে মিলে যদি মাঝে মধ্যে এমন আয়োজন করি তাহলে হয়তো আমাদের দেখে অন্যরাও বাগান করায় উৎসাহ পাবে।
তিনি আরো বলেন, বাগান করার উপকারিতা হিসেবে স্থানীয় বাজারে সবজি থেকে শুরু করে সকল কাঁচাবাজারের উপর চাপ কমবে বলে আমি আশা করি। এছাড়াও বাগান করার মাধ্যমে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটাতে পারবো।
এছাড়াও অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন- গ্রুপ মডারেটর ফাতেমা ইয়াসমিন রাখি, ওয়াসিফ শাওন, ইব্রাহীম গাজী, কে এম ওমর ফারুক প্রমুখ।
এসময় বাগানীদের মাঝে লটারীর মাধ্যমে বিভিন্ন ফুল ও ফলের চারা বিতরণ করা হয় এবং বাগানীদের নিজ থেকে নিয়ে আশা বিভিন্ন ফুলের চারা বিনিময় করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কে এম ওমর ফারুক।
আয়োজিত এ মিলন মেলায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৪০জন বাগানীরা অংশগ্রহণ করেন।
ফম/এমএমএ/



