
চাঁদপুর : নার্সদের নিয়ে কটূক্তির অভিযোগ এনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী।
শনিবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় হাসপাতলে চিকিৎসা সেবা বন্ধ থাকায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এই বিষয়ে বিক্ষুব্ধ নার্সরা বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং সহাপরিচালক সাকমুরা নুরু সহ নার্সিং ও মিডআইকারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের প্রদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে আজকে এই মানব বন্ধনে।
বিশ্বের প্রত্যেকটি দেশে নার্সিং একটি সম্মানিত, পেশা এবং এর সকল কার্যক্রম নার্স দ্বাকই পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশের এই নার্সিং পেশা একদল নন নার্সিং প্রশাসন ক্যাডার দ্বারা জিম্মি হয়ে আছে। যারা প্রতিনিয়ত এই মহৎ • সম্মানিত পেশাকে অসম্মান, অবমূল্যায়ন ও ছোট পোশা হিসাবে বিবেচনা করে আসছে। তাছাড়া এই নন নার্সিং ক্যাডাররা নাসদের পরিচালক ও মহাপরিচালকের পদ দখল করে নার্সদের নিয়ে বিভিন্ন প্রকার অর্থ বাণিজ্য খেলার মেতে উঠেছেন।
সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে গঠিত স্নাসিং সংস্কার পরিষদের আহবানে এক দফার দাবি বাস্তবে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন নার্সিং সংস্কার পরিষদের চাঁদপুর জেলা শাখার সমন্বয় লাইলী আক্তার, মাহবুব হাসান, খাদিজা বেগম, সদর হাসপাতালের সমন্বয়ক সবুজ হোসাইন ও মাসুদ রাব্বানী।
ফম/এমএমএ/



