চাঁদপুর: বিএনপি -জামায়েতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামাল হাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাড. রনজিত রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রব মিয়া, শরীফ হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সবুজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নূর খান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান খান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাসু দেব বর্ধন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক জামাল হাজী, সদস্য আক্তার পাটওয়ারী, সোহেল পাটওয়ারী সোহাগ, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, যুগ্ম আহবায়ক আবুল বাশার রনি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিছ আক্তার, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামাত যেন কোন আগুন সন্ত্রাসের নামে নৈরাজ্য করতে না পারে তার জন্য আমাদের এই শান্তি সমাবেশ। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মাঠে থাকব।
ফম/এমএমএ/



