তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর জেলা বিএনপি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি  ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক  বৃক্ষরোপনের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুম্মা তরপুরচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে

বিএনপির ৪৮ তম তম  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের  সভাপতি সাফিউদ্দীন বন্দুকশী,ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মানিক খান,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃআইয়ুব আলী খন্দকার, সজিব বন্ধুকশী, ইউনিয়ন ছাএদলের সভাপতি জি এম ওমর গাজী,পারভেজ গাজী ও অঙ্গ সহযোগী হিসেবে নেতারা।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম