জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কচুয়া (চাঁদপুর): “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ -৩০জুলাই পর্যন্ত এই মৎস সপ্তাহ চলবে। গতকাল সোমবার সকালে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাছান। এসময় উপস্থিত ছিলেন সহকারি মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম