
চাঁদপুর: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশিজনের অংশগ্রহনে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ নদী বন্দর বিআইডব্লিউিটিএ লন্ডনঘাট কার্যালয়ের পরিদর্শন বাংলোর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, আমাদের অনেক বাধ্য বাধকতা রয়েছে, যার জন্য অনেক কিছু আমরা করতে পারিনা। লঞ্চে যাত্রীর চাপ থাকাতে সিএনজি স্কুটার, অটোবাইকের দৌরাত্ম্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাদের কারণে যাত্রীরা হয়রানির স্বীকার হতে হয়। লঞ্চের মালিক পক্ষের প্রতিনিধি সুপারভাইজাররা তাদের কোনো প্রতিহত করছে না। তাতে করে লঞ্চ মালিকরা লোকসান গুনতে হয়। সিএনজি স্কুটার ও অটোবাইক চালকদের ডেকে হুশিয়ার করা হবে। তাছাড়া চাঁদপুর লঞ্চঘাটে কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে দেয়া হবে না।
আরো বক্তব্য দেন-নৌ সংরক্ষন ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আব্দুল্লাহ আল বাকী, বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ দপ্তর মোঃ সাহাদাৎ হোসেন, বিআইডব্লিউিটিএ নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, হিসাব বিভাগের সহকারী পরিচালক খোরশেদ আলম, সহকারী অর্থ কর্মকর্তা নুরুল ইসলাম, বন্দর ও পরিবহন বিভাগের সহকারী সম্বন্নয় কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বন্দর ও পরিবহন বিভাগের তত্বাবধায়ক সাইফুল ইসলাম, পরিবহন পরিদর্শক মোঃ শাহআলম, নৌ যান শ্রমিক লীগের সভাপতি বিল্পব সরকার, সিবিএ আহ্বায়ক আব্দুস সাত্তার, বিআইডব্লিউিটিএ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ফারুক ভূইয়া ও লঞ্চঘাট ইজারাদার শাহিন মাঝি প্রমুখ।
ফম/এমএমএ/


