চাঁদপুর : চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বড়স্টেশন কমিউনিটির উদ্যোগে অসহায়, অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে শহরের লঞ্চঘাট মাদ্রাসা মাঠে এই উপহার বিতরণের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে কয়েক শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে পোলাউর চাল, সেমাই, পাস্তা, নুডলস, আলু, পিয়াজ, চিনি, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তুলে দেওয়া হয়।
এছাড়াও পুরুষ রিকশা চালকদের ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন সময়ে সংগঠনের কার্যাক্রমে অবদান রাখার জন্য বেশ কয়েকজন ব্যক্তি এবং সদস্যদের গর্বিত পিতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ফয়সাল আহমেদ বাহার, গোফরান আহমেদ, মোস্তফা মাল, হোসাইন চোকদার, দ্বিন মো. জিল্লু ও শামসুল আলম সূর্য।
শুরুতেই সংগঠনের বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন এবং এসব মানবিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ।
বক্তারা বলেন, এলাকার অসহায় ও অস্বচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। সুবিধা বঞ্চিত মানুষদের যেকোন বিপদে-আপদ এবং দুর্ভোগ-দুঃসময়ে তারা মানবতার হাত বাড়িয়ে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত নিম্নবিত্ত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো। এর আগে রমজানের শুরুতে তিন শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী উপহার দেয়া হয়।
আমন্ত্রিত অতিথি ছিলেন মো. মমিন চোকদার, মুনসুর সরকার, জয়নাল বেপারি, হানিফ চোকদার, হযরত আলি মাল, কামরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার বিতরণ কাজে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, বাকি বিল্লাহ, মো. আবু বকর, কবির জমাদ্দার, সালাউদ্দিন খান, সাইফ ভূঁইয়া, মুকবিল আহমেদ, নাসরিন সুলতানা মিলি, নজির আহমেদ, সদস্য সাদিয়া আক্তার রুমা, সাইফুল খাঁন, সবুজ দেওয়ান, রতনা, সুনিল প্রমূখ।
ফম/এমএমএ/



