চাঁদপুর জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুরে সংস্কৃতিপ্রেমী দর্শকের পদচারণায় মুখরিত জেলা শিল্পকলা একাডেমি। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যােগে চাঁদপুর জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে প্রদীপ প্রজ্জলন, নৃত্য ও দেশাত্মবোধক গানের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো. আমিনুর রহমান।
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিল্প-সংস্কৃতির বিকাশের বিকল্প নেই বলেন মন্তব্য করেছেন চট্টগ্রাম  বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান।
তিনি  বক্তব্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবখানে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার সাথে শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।
কমিশনার আরো বলেন,  আমরা উন্নত হচ্ছি আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ছে। দেশ এগিয়ে যাচ্ছে। এখন আমাদেরকে অন্যান্য ক্ষেত্রের মতো শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিল্প-সংস্কৃতি চর্চা ও প্রসারের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নাসরিন বেগম।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসাসহ আরো অনেকে।
ফম/এমএমএ/

শাহ্ আলম খান | ফোকাস মোহনা.কম