চাঁদপুর কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর জেলা কারাগারে কামরুজ্জামান দেওয়ান (৫০) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে নিয়ে আসলে কর্তব্যরতচিকিৎসক মৃত বলে জানান।

কামরুজ্জামান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের সাকারি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

এদিকে কামরুজ্জামানের মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন ছুটে আসেন হাসপাতালে। তারা জানান, কামরুজ্জামান ঢাকায় ব্যবসা করতেন। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিল না বলে দাবি পরিবারের।

চাঁদপর জেরা কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামরুজ্জামান। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারে কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম