
চাঁদপুর : চাঁদপুরে সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন সুবিধা না দিয়ে পৌর টোল আদায় বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালক ও শ্রমিকরা।
রোববার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুই ঘন্টা ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে রাখে সিএনজি চালকরা।
এসময় তারা দাবি করে, ৫ আগস্টের পর হঠাৎ করে এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন স্থানে পৌর টোল আদায় চলছে। অথচ সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড নেই। জেলা প্রশাসকের কাছে কয়েকটি দাবি উল্লেখ করে স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানান তারা।
এদিকে সড়ক অবরোধে দুইপাশে আটক পড়ে শত শত যানবাহন। এতে যাত্রী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পহাতে হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানসহ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালকদের দাবি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে।
পরে জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন চাঁদপুর জেলা সিএনজি মালিক সমিতির নেতারা।
ফম/এমএমএ/


