চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে কাশবন চররাও-এ ২.৫১৫ কি.মি. প্রস্তাবিত রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক। তিনি চরাঞ্চলের লোকদের পামে দাঁড়ানোর আশ্বাস দেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার কাশবন চররাও আশ্রয়ণ প্রকল্প হতে চেয়ারম্যান বাজার সংলগ্ন ৩৯ নং দক্ষিন নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রস্তাবিত রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, হাইমচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা।
এসময় জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
ফম/এমএমএ/



