চাঁদপুর: চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থীরা শুক্রবার (২৭ জুন) সকালে এক শিক্ষা সফরে চাঁদপুর আসেন।
মাৎস্য বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মিসেস শাহিদা আরফিন শিমূলের নেতৃত্বে অর্ধশতাধিক শিক্ষার্থী এই শিক্ষা সফরে অংশ গ্রহণ করে।
শিক্ষার্থীরা বেলা ১১টায় চাঁদপুর মাৎস্য গবেষণা ইনস্টিটিউটে আসলে ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা আ ন ম রিজভী কায়সার ভূইয়া শিক্ষার্থীদেরকে স্বাগত জানায়। পরে মাৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মাৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রমের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে বৈজ্ঞানিক কর্মকর্তা আ ন ম রিজভী কায়সার ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো.শরিফুল ইসলাম, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মিসেস শাহিদা আরফিন শিমূল, প্রভাষক সাইফুদ্দিন রানা।
এসময় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা রিজভী কায়সার ভূইয়া।
সভা শেষে ইনস্টিটিউট এর বিভিন্ন হ্যাচারিগুলোতে কিভাবে মাছের রেনু থেকে পোনামাছ উৎপাদিত হয়, এবিষয়ে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ধারণা দেয়া হয়।
বিকেলে শিক্ষার্থীরা বড় স্টেশন সংলগ্ন মাছঘাট ঘুরেন এবং লক্ষীপুর জেলার রায়পুর মাৎস্য গবেষণা ইনস্টিটিউট এর উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করে।
উল্লেখ্য, শিক্ষার্থীরা ছিল ২০২০-২১ সেশনের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। এই সফর ছিল শিক্ষার্থীদের পরীক্ষারই একটি বিষয়।
ফম/এমএমএ/


