মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বিকালে দশানী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলাকান্দা ইউনিয়ন ও ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ওয়ালী উল্লাহ মেম্বার। মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাসানুজ্জামান নোমানের পরিচালনায় বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ সামছুদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সলিম উল্লাহ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল সরকার।
আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কালাম সরকার, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লিখন, ছাত্রনেতা শামিম সরকার, মোয়াজ্জেম মোল্লা, রিয়াদ মিজি, খোরশেদ আলম বেপারী, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাখন মিজি, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বেপারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মিলাদ দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মানিক। মুনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
ফম/এমএমএ/


