
চাঁদপুর : ‘প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে, এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম বিভাগের ছয় জেলার অংশগ্রহনে চাঁদপুরে উদীচীর বিভাগীয় পর্যায়ে একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) সকালে শহরের রেলওয়ে আক্কাছ আলী একাডেমি মিলনায়তনে দিনব্যাপী গণসংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চাঁদপুর শাখার সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস।
উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাবিবুল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক মোল্লা হাবিবুল রসুল মামুন, সম্পাদক মন্ডলীর সদস্য সুরাইয়া পারভীন, গীতিকার ও সুরকার উত্তম সরকার, সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর জেলা শাখার সভাপতি কৃষ্ণা সাহা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরসহ আরো অনেকেই।
গণসংগীত প্রতিযোগিতায় অংশ নেয় ফেনী, নোয়াখালী, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার উদীচী শিল্পী গোষ্ঠীর কন্ঠশিল্পীরা।
ফম/এমএমএ/


