
চাঁদপুর: শনিবার (১৭সেপ্টেম্বর) দ্বিতীয় দ্বিতীয় দিনের ১৪তম জাতীয় ইলিশ উৎসব জেলার শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে বিকেল চারটায় অষ্টম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত সেরা নাচিয়ে প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয় সংসদীয় বিতর্ক। বিতরকের বিষয় ছিল “এই সংসদ মনে করে ইলিশ কূটনীতির মাধ্যমে বাংলাদেশের তিস্তা পানি আদায় করা সম্ভব।” বিতর্ক প্রতিযোগিতায় চাঁদপুর চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া স্পিকারের দায়িত্ব পালন করেন। বিতর্ক প্রতিযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ ছাত্র-ছাত্রীগন দুটি ভাগে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এরপর শুরু হয় রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন এবং সুলতানা সেতুর পরিচালনায় স্বপ্নকুড়ি সাংস্কৃতিক সংগঠনের নৃত্যানুষ্ঠান।
এরপর সন্ধ্যায় “ইলিশ জেলেদের সচেতনতায় ইলিশের উৎপাদন বৃদ্ধির মূল শক্তি” বিষয়ক গোলটেবিল বৈঠক।
চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুনুর রশিদ এর সঞ্চালনায় বৈঠকের সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ১৪ তম জাতীয় ইলিশ উৎসব এর আহবায়ক কাজী শাহাদাত।
গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকার ইউকা ইউনিভার্সিটির শিক্ষক মোঃ মেহেদী হাসান, মীর মোঃ হেদায়েতুল বাকি এবং চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা পরেশ মালাকার।
দিন শেষে অনুষ্ঠিত হয় ঢাকার ইউকা ইউনিভার্সিটির পরিবেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ফম/এস.পলাশ/এমএমএ/


