চাঁদপুর : চাঁদপুরে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ” মাদককে না বলুন, জীবনকে হ্যা বলুন” প্রতিপাদ্য নিয়ে টিন এজ বয়সি ২০০ কিশোর কিশোরীকে নিয়ে সাইকেল র্যালি বের করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর ) সকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষীন করে বড় স্টেশন তিন নদীর মোহনার মোলহেড গিয়ে শেষ হয়।
এতে সহযোগিতা করেন টিম কমরেড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এন এম জামিউল হিকমা এই সাইকেল র্যালির উদ্বোধন করেন এবং নিজেও এতে অংশ নেন।
এস এন এম জামিউল হিকমা বলেন, সমাজে যেভাবে মাদকের বৃদ্ধি পাচ্ছে এবং মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে। এই মাদক এবং মোটরসাইকেল দুর্ঘটনা রোধে এই মাদক বিরোধী, পরিবেশবান্ধব সুস্থ জীবনের প্রচারনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই সাইকেল র্যালির আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ কিশোর কিশোরী যার যার সাইকেল নিয়ে ৫ কিলোমিটার বেপি এই র্যালিতে অংশ নেয়।
ফম/এমএমএ/


