ফরিদগঞ্জে মাদক কারবারি রনির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন

ফরিদগঞ্জ (চাঁদপুর): কামরুল ইসলাম রনি নামে কথিত সাংবাদিক ও বিএনপি নেতা হিসাবে নিজেকে দাবী করা ছাড়াও একেকবার একেক পরিচয় দিয়ে এলাকার নিরীহ জনসাধারণ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এমনকি সরকারি কর্মকর্তাদেরও নানাভাবে নাজেহাল করে। হঠাৎ করেই কয়েকদিন পুর্বে তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার মাদকসেবন ও কারবারের তথ্য বেরিয়ে আসে।

প্রতিদিন ফরিদগঞ্জ থানা পুলিশ মাদকসেবী ও মাদক কারবারির বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করলেও এই ব্যক্তি ধরা ছোয়ার বাইরে রয়েছে। তাই আমরা অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে তাকে আটকের দাবি জানাচ্ছি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শতাধিক নারী পুরুষ চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সামনে মানববন্ধনে দাড়িয়ে একথা গুলো বলেন।

মানববন্ধনে ফরিদগঞ্জ পৌর এলাকা, পাইকপাড়া দক্ষিণ ও বালিথুবা পূর্ব ইউনিয়নসহ আশপাশের এলাকার লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী ও বিএনপি নেতা রহমত উল্ল্যা, সৌরভ তালুকদার, বোরহান উদ্দিন, পারুল আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, কামরুল ইসলাম রনির কারণে গণমাধ্যম কর্মী, বিএনপির রাজনীতি এবং তার মাদক কারবারের কারণে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। সে যখন যেই সরকার ক্ষমতায় আসে, তার লোক বলে পরিচয় দিয়ে জনগণকে অহেতুক হয়রানি করছে। আমরা অনতিবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করছি , তা না হলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম