মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর এজেন্সি ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, ইউসিবি ব্যাংক সাথে ৪৪ বছর ধরে বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। বাংলাদেশের ব্যাংক সেবা খাতে এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মানুষের বিশ্বস্ত আস্থার জায়গা ইউসিবি ব্যাংক। আপনারা এই ব্যাংকে আসবেন, লেনদেন করবেন এবং আমানত রাখবেন।
আউটলেটের এজেন্ট মোঃ সফিউল্লাহ প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাশেম প্রধান, মতলব উত্তর শাখা প্রধান উজ্জ্বল মিয়া, সাবেক ইউপি সদস্য কবির হোসেন, ফয়েজ মেম্বার, যুবদল নেতা বশির মোল্লা, মোঃ সুমন প্রমুখ।
ফম/এমএমএ/আরাফাত/



