চাঁদপুর : চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার মহামায়া বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি, সংরক্ষণ করা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে আনন্দ বেকারি মালিককে ২০ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



