প্রতিশ্রুতি দিচ্ছি-দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবো

চাঁদপুর পৌর ৫ নম্বর ওয়ার্ডে ভোটারদের সাথে নির্বাচনী পরবর্তী এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের সৌজন্য সাক্ষাৎ

ভোটারদের সাথে কথা বলছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ।
চাঁদপুর: চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ডে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন।
ওয়ার্ডের মিজি বাড়ির সামনে থেকে কর্মসূচি শুরু করে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাঙ্গাপোল, রঘুনাথপুর বাজারসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যান। তিনি দোকানপাট এবং বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি নির্বাচনের আগে যেমন আপনাদের পাশে ছিলাম, নির্বাচনের পরেও তেমনি থাকবো। আপনারা আমাকে ভোট দিয়ে যে আস্থা রেখেছেন, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। চাঁদপুর-৩ আসনের প্রতিটি গ্রাম ও মহল্লার উন্নয়নই আমার অগ্রাধিকার। জনগণের প্রত্যাশা পূরণে আমি প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবো। কোনো অনিয়ম, দুর্নীতি বা জনভোগান্তি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি-দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবো। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমান আলী মিয়াজী, আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম