চাঁদপুর: গত দুদিন সারা দেশের ন্যায় চাঁদপুরে তীব্র তাপদাহ অব্যাহত। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তাপমাত্রা বেশি একটা তারতম্য হয় না। এরপর রয়েছে বিদ্যুতের ঘাটতি। সব মিলিয়ে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আজ চাঁদপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে তাপমাত্রার তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব।
তিনি বলেন, চাঁদপুর জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে আরো বলেন, বর্ধিত ৫ দিনে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাতের প্রভাবে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।
ফম/এমএমএ/


