শহরের মিম বনফুলকে ২৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরের হকার্স মার্কেটের সম্মুখে  অবস্থিত  মিম বনফুলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ   নাজমুল হুদা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।কাগজপত্রের একাধিক অনিয়মের অভিযোগে  এই জরিমানা করা হয়।
২০১৮ সালের  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন এর ৩১ ও ২৭ ধারায় এই জরিমানা করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক পরিতোস চন্দ্র তালুকদারসহ মডেল থানা পুলিশ।
উল্লেখ্য এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও একাধিক অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়। তারপরে ও কাগজ পত্রের অনিয়ম এখনো সুদ্ধ করা হয়নি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম