
শাহরাস্তি (চাঁদপুর): সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন চাঁদপুর-০৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া।
সাংবাদিক সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেছেন, হাজীগঞ্জ–শাহরাস্তির মাটিতে জন্ম নিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন।
তিনি তার বক্তব্যে বলেছেন, সততা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান এই চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে তার নির্বাচনী অঙ্গীকার প্রণয়ন করা হয়েছে। নির্বাচিত হলে হাজীগঞ্জ ও শাহরাস্তিকে আলাদা সংসদীয় এলাকা হিসেবে কার্যকর উন্নয়ন পরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি তার বক্তব্যে বলেছেন, মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন, আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিশু থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারী-পুরুষের সমান অধিকার ও ক্ষমতায়ন তার অঙ্গীকারের অন্যতম অংশ।
এছাড়া কৃষক ও শ্রমিকদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের কথাও তিনি তার বক্তব্যে বলেছেন।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রার্থীর বড় ভাই আওলাদ হোসেন প্রধানিয়া ও নির্বাচন সমন্বয়ক নুরুজ্জামান প্রিন্স।
সংবাদ সম্মেলনে জাতীয়, স্থানীয় দৈনিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফম/ফয়েজ/এমএমএ/


