ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, এদেশে যখনই ধানের শীষের বিজয় হয়েছে, তখনই দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন খালকাটা কর্মসূচির মাধ্যমে এদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। এতে কৃষকদের ভাগ্যোন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছিল।
আবার প্রয়াত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষকদের কৃষি ঋণ মুওকুপ করে কৃষকদের সহায়তা করেছেন। এবার তাদের এই যোগ্য উত্তরসূরী বিএনপি চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কৃষকদের জন্য কৃষি কার্ড, পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিবেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে এ দেশের উন্নয়ন অবধারিত। এর জন্য আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি’র প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই আসনে আমি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছি। তাই আপনারা সকলে মিলে ভোটের দিন ভোটকেন্দ্রে যেয়ে ধানের শীষ কে বিজয়ী করবেন।
বুধবার( ২৮ ডিসেম্বর) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জামালপুর, দায়চারা, বালিচাটিয়া, ইছাপুরা, দক্ষিণ কড়ৈতলিসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠোন বৈঠকে এ কথাগুলি বলেন।
এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, ইউনিযন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, মৎস্যজীবি দলের সভাপতি নূরের রহমান, জেলা ওলামা দলের সদস্য নাছির পাটোয়ারী, হারুনুর রশিদ, জাকির হোসেন,বিএনপি নেতা সেলিম খানসহ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


