
চাঁদপুর : গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠত হয়। এই নির্বাচনসহ এই পর্যন্ত পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এবং টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসন থেকে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম নৌকা প্রতীক নিয়ে সর্বপ্রথম নির্বাচিত হন ১৯৯৬ সালে। এরপর ২০০১ সালে দলের মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। তিনি ২০০৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা ৪ বার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ নেতত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একবার দায়িত্ব পালন করেন।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে ডাঃ দীপু মনি ২০০৮ সালে প্রথম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০১৪ সালে একই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ২০১৮ এবং সর্বশেস ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
সংসদ সদস্য হিসেবে বুধবার (১০ জানুয়ারি) সকালে দলের অন্যান্য নির্বাচিত সংসদ সদস্যদের সাথে তারা শপথ গ্রহণ করেন।
ফম/এমএমএ/



