চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১জুন ) বিকেল সাড়ে ৫ টায় শহরের নিউ ট্রাকরোড জেলা জামায়াতের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী।
সভায় জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে শুকরিয়া আদায় করা হয়।
জেলা আমির বক্তব্যে বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করেছে। আদিপত্যবাদী শক্তির নির্দেশে আওয়ামী লীগ সরকারের এসব জঘণ্য কর্মকাণ্ড জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী মাওলানা আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদসহ অন্যান্য নেতারা।
ফম/এমএমএ/



