ধানের শীষকে বিজয়ী করতে হলে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে 

----- বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টার 

চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. হামিদ মাস্টার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপির  সদস্য সংগ্রহ অভিযান চলছে। “বিএনপি একটি বৃহত্তর দল। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যুদ্ধ করে বিএনপি আবারও দেশকে নতুনভাবে স্বাধীন করেছে। আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে হলে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “নতুন সদস্য নেওয়ার সময় বুঝে-শুনে নিবেন, যাতে আওয়ামী লীগের কোনো দোসর বিএনপিতে ঢুকতে না পারে। কারণ তারা দলে ঢুকলে বিএনপির বদনাম করবে। আপনারা যুব সমাজকে দলে টানার চেষ্টা করবেন, কারণ আগামী যুব সমাজই দেশের ভবিষ্যৎ।
সোমবার (২৮ জুলাই)  বিকালে পুরান বাজার কয়লাঘাট শ্রম কল্যাণ কেন্দ্রে চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক মো. আকতার হোসেন মাঝি।
হামিদ মাস্টার আরো বলেন, পৌর সভার সব কটি ওয়ার্ডের  মাঝে এই ১ নং ওয়ার্ড বিএনপি  অনেক শক্তি শালী, বিগত সরকার  আমলে এই ওয়ার্ডের নেতা কর্মিরা মাঠে থেকে আন্দোলন সংগ্রাম  করে বিএনপির নেতা কর্মিরা আওয়ামী লীগের এক তরফা রাজনীতিকে প্রতিহত করেছে। দেশ নেএী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা একতাবদ্ধ  হয়ে কাজ করবো, তারেক রহমানের নির্দেশে এই ওয়ার্ড গুলিতে বিএনপির কর্মি তৈরি করে দলকে শক্তি শালী করে গড়ে তুলতে হবে। আমাকে অনেকেই বলেছে বিএনপি সরকার গঠন করবে সেটা আমি দেখতে পারবো। আল্লাহ  তায়ালা সেই জন্য হয়ত আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই দল থেকে এই আসনে যাকে নিমিনেশন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। আর পূর্বের কমিটিতে যারা পদ পাননি তারা আগামীতে পদ পেতে নিজেকে দলীয় সৈনিক হিসেবে তৈরি করতে দলীয় ফরম সংগ্রহ  করে  সদস্য হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম বলেন, “আপনারা মাঠে নেমে জনগণের দুঃখ-কষ্টগুলো শুনবেন এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দেবেন।”
বিশেষ  বক্তা হিসেবে বক্তব্য রাখেন    জেলা বিএনপির সাধারণ সম্পাদক  এড. সেলিম উল্যাহ সেলিম  এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন   জেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক  ও মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা বেগম চৌধুরী।
১নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি কামাল মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসলাম তালুকদারের সঞ্চালনায় বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির এ অনুষ্ঠানে   পৌর বিএনপির সদস্য মহিউদ্দিন খান বোরহান, সাবেক ১ নং ওয়ার্ডের সাবেক  কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য  নজরুল ইসলাম নজু বেপারিসহ অন্যান্য নেতৃবৃন্দ  এ সময় উপস্থিত ছিলেন।  সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন  জেলা বিএনপির সদস্য  আনোয়ার হোসেন মাঝি।
আরো উপস্থিত ছিলেন  ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন বেপারি,ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাম কিবরিয়া,  যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সি,১নং ওয়ার্ড  যুবদলের  আহবায়ক  রফিক  মিজি, সদস্য সচিব  মেহেদী হাসান মল্লিক, ওয়ার্ড বিএনপির  ১নং মহল্লা  কমিটির সভাপতি রতন গাজী, সাধারণ সম্পাদক  শাহাদাত মাঝি, ২ নং মহল্লা  কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বেপারি,  সাধারণ সম্পাদক মামুন মিজি, ৩ নং মহল্লা কমিটির সভাপতি শাহজাহান মোল্লা সাধারণ সম্পাদক সেলিম বেপারি, ৪ নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন খাঁন, ৫ নং মহল্লা কমিটির সভাপতি খোকন লস্কর, সাধারণ সম্পাদক  খোকন কাজি, ৬ নং মহল্লা কমিটির সভাপতি হারুনুর রশিদ  খাঁন, সাধারণ সম্পাদক  খালেক গাজি, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি  খোকন বেপারি, সাধারণ সম্পাদক  মিজান মাঝি। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  সোহাগ চৌধুরী ,মহিলা দলের সভাপতি রাবেয়া বেগম ও ভুলু বেগম,  ১ নং  ওয়ার্ড যুবদলের   সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক  সাদ্দাম মল্লিক যুগ্ন আহবায়ক  ইবু গাজী,  সদস্য শাহআলম সরকার, মুন্নাফ, তানভীর  সহ আরো অনেকে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম