তিন শতাধিক দু:স্থদের মুখে ঈদের হাসি ফুটালো ফ্রেন্ডস্ জোন সোসাইটি

মতলব (চাঁদপুর): যেখানে ঈদের আনন্দের ছোঁয়া নেই। দিন আনতে পান্তা ফুরায়। ঐসমস্ত অসহায় দু:স্থ মানুষের মুখে ঈদের হাসি ফুটালো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস্ জোন সোসাইটি।

শুক্রবার (২৯ মে) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর আশ্রয় কেন্দ্রে তিন শতাধিক অসহায় মানুষেকে একবেলা পেটপুরে দুপুরের আহারের আয়োজন করে ফ্রেন্ডস জোন সোসাইটি। এসময় অসহায় মানুষদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

জানা যায়, মতলবের সামাজিক সংগঠন ফ্রেন্ডস্ জোন সোসাইটির সদস্যের কোরবানি একাংশ ৫০ কেজি গরুর গোশত ব্যবস্থা করে। গরুর গোশত,ভাত,ডাল নিজেরা রান্না করে। রান্নাকৃত খাবার গাজীপুর আশ্রয় কেন্দ্রের তিন শতাধিক অসহায় মানুষকে দুপুরের একবেলা পেটপুরে আহারের ব্যবস্থা করে ও বাচ্চাদের বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করে।এতে আশ্রয় কেন্দ্রের সমস্ত লোকজনের মুখে ঈদের আনন্দ ফুটে উঠে।

সংগঠনটি ২০২১সালের ৩আগস্ট যাত্রা শুরু করে সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের জন্য কাজ করছে। বৈশ্বিক মহামারী কোভিডের মধ্যে অসহায় মানুষদের আর্থিক সহায়তা করেছে। এছাড়া মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে এই সংগঠনটি।

ফ্রেন্ডস্ জোন সোসাইটির সভাপতি মো: ফয়সাল আহমেদ জানান, আমরা সব সময় অসহায় দু:স্থদের পাশে আছি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা।প্রতি বছরের ন্যায় এবছরও মহতী আয়োজন করেছি,আমরা একটা মানবিক পৃথিবী চাই।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনতিয়াজ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল খাঁন,সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, ইমরান, হাসান, উদয়, মারুফ, রকিব, ত্বোহা, আনিকা, তানিয়া তানহা, রোজিনা, বর্ষা, তামিমা, রাসেল, আলিফ সহ অন্যান্য সদস্যরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম