চাঁদপুর: জাতীয় সংসদের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিএম ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে বিএনপির এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর শহর ও সদর থানা জামায়াতের নেতৃবৃন্দ ।
জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এক শোক বার্তায় জানান, মরহুম জি এম ফজলুল হক একজন জন নন্দিত নেতা ছিলেন। রাজপথে একসাথে যুগপত আন্দোলন সংগ্রামে ছিলাম। দীর্ঘদিন তিনি শারীরিক নানা অসুস্থতায় ভূগছিলেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ফম/এমএমএ/



