চাঁদপুর প্রেসক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভা

চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বেলা ১১টায় প্রেসক্লাবের তৃতীয় তলার সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা  হয়।
প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল।
সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য ও জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের নিহতসহ প্রেসক্লাবের অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অ্যাড. মো. শাহাজাহান মিয়া।
সভায় বিগত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন ও বর্তমান কমিটির অর্ধ-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এছাড়া জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন । সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সাংবাদিক সমাবেশে অংশ নিতে এসে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ নিরসে আপনাদের লিখনির মাধ্যমে নিরসন হবে। যুব সমাজ কিংবা যারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, তাদের অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভা করতে পারেন। এতে প্রতিকার পাওয়া যাবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, অ্যাড. ইকবাল বিন বাশার, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, মোরশেদ আলম, আবদুল আউয়াল রুবে।
আরো বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, অ্যাড. মো. শাহাজাহান মিয়া, ফারুক আহম্মদ, এম এ লতিফ, মুনাওয়ার কানন ও ওয়াদুদ রানা প্রমূখ।
প্রেসক্লাবের অন্যান্য সাধারণ ও আজীবন সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম