চাঁদপুর: চাঁদপুর পৌরসভার কার্যালয়ের কর্মকর্তাদের বিদায় বরন সংবর্ধনা সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পৌরসভার আয়োজনে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায় সংবর্ধিত পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঞা, নতুন কর্মস্থলে বরন সংবর্ধিত পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার,বদলিজনিত বিদায় শহর পরিকল্পনাবিদ মোঃ সাজ্জাত হোসেন, নতুন কর্মস্থলে বরন সংবর্ধিত শহর পরিকল্পনাবিদ মোঃ সোহরাব হোসেন, বদলিজনিত বিদায় প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।
স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, হিসাব রক্ষন কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, কর আদায়কারী তৌহিদুল ইসলাম চপল,লাইসেন্স পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, পানি সরবরাহ শাখার বিল ক্লার্ক আঃ বাতেন মিয়াজী।
সম্মাননা স্মারক পাঠ করেন চাঁদপুর পৌরসভার হিসাব রক্ষক মোঃ মনিরুজ্জামান মানিক। মানপত্র পাঠ করেন হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা নার্গিস ও সঞ্চয় ও ঋনদান কর্মসূচির কর্মীর পক্ষে ইশরাত জাহান নিশি।
উপস্থিত ছিলেন এসেসটেন্ট প্রকৌশলী ফেরদৌস আহমেদ, মতলব পৌরসভার কর আদায়কারী শাহাদাত হোসেন সহ আমন্ত্রিত অতিথি ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসকের ব্যাক্তিগত কর্মকর্তা মোঃ জায়েদুর রহমান জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌরসভার কার্যালয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ জাকির হোসেন। গীতা পাঠ করেন সঞ্চয় ও ঋনদান কর্মসূচি প্রকল্পের সমন্বয়কারী লিটন চন্দ্র দাস।
অতিথিবৃন্দের বক্তব্য শেষে পৌর প্রশাসক, শাখা প্রধানবৃন্দ ও পৌরসভার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন বিদায় বরন সংবর্ধিত পৌর কর্মকর্তাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
ফম/এমএমএ/



