
ফরিদগঞ্জ উভারামপুর চৌরাস্তায় এম এ হান্নানের সমর্থনে পথসভায় বক্তব্য রাখছেন যমুনা গ্রুপের পরিচালক এবিএম সামসুল হাসান হিরো।
চাঁদপুর: চাঁদপুর ৪ (ফরিদগ্ঞ্জে) আসনে স্বতন্ত্র প্রার্ধী এম এ হান্নানের চিংড়ি মাছ প্রতীকের পক্ষে বিশাল গণ মিছিল ও পথ সভা করা হয়।
শুক্রবার বিকেলে সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর চৌরাস্তা,মদিনা বাজার রাস্তা, মোল্লাবাড়ির সামনে ও উভারামপুর চৌরাস্তায় পথসভা করেন।এসব সভায় প্রধান অতিথি হিসেবে বত্তব্য রাখেন যমুনা গ্রপের পরিচালক ও এলাকার কৃতী সন্তান এবিএম সামসুল হাসান হিরো।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান,উপজেলা বিএনপির যুগ্ম আহাবায়ক ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন,বিএনপি নেতা ইমান হোসেন, সুমন পাটোয়ারী, হান্নান পাটোয়ারী, এমরান হোসেন প্রমুখ। পরে বিশাল গণ মিছিল এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
ফম/এমএমএ/


