
চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে দেশীয় মদ, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-সোহাগ (২৮), মোহাম্মদ ফারুক (২৯), মজিবর রহমান (৫২), খোরশেদ (৬০), মো আকতার হোসেন (৩৮), মো. তারা মিয়া (৩০), মো. মান্নান (৫৫), শামসুল হক (৩০) এবং মো. নয়া মিয়া (৪০)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নে বেলতলী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০গ্রাম গাঁজা, ১১টি দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল ফোন, ৪০টি কোলকি, ৫লিটার দেশীয় মদ, ৬টি ছোট/বড় টর্চ লাইট, ১১টি গাঁজা কাঁটার যন্ত্র, ১টি গাঁজা কাঁটার কাঠ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ৯ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
ফম/এমএমএ/



