চাঁদপুর: ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। মৎস্য সপ্তাহের অনুষ্ঠান মালার অংশ হিসেবে ‘মৎস্য খাতে টেকসই উন্নয়নে তারুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের হলরুমে এই সভার আয়োজন করে মৎস্য অধিদপ্তর চাঁদপুর।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। আলোচনায় তিনি মৎস্য সম্পদ উন্নয়নের বিষয়ে তরুণদের ভাবনাগুলো শুনেন এবং তাদেরকে মৎস্য সম্পদ উন্নয়নে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য উৎসাহ দেন। একই সাথে তিনি তরুনদের কাছে সরকারের প্রদক্ষেপগুলো তুলে ধরেন।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনিস্টিটিউটের মৎস্য টেকনোলজিস্ট মো. হাসিব রানা।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা এ সময় উপস্থিত ছিলেন।
মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে আয়োজিত এই মতবিনিময় সভায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এর আগে ১৮ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত।
ফম/এমএমএ/



