ফরিদগঞ্জ(চাঁদপুর) : ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির প্রতীক ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রুপসা জমিদার পরিবারের সদস্য ও মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। এসময়ে তাঁর সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারী মোঃ আবু তাহেরসহ দলীয় নেতাকর্মীরাও প্রচারণায় অংশ গ্রহণ করেন।
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ঢাকা -১৭ আসনের অর্ন্তভুক্ত গুলশান-১ ও গুলশান নিকেতন এলাকায় তিনি এই নির্বাচনীয় প্রচারণা চালান। এ সময়ে এলাকার বিভিন্ন সড়ক, মার্কেট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিপির মহাসচিব আজমিরী বেগম সন্ধ্যা, এনডিপির তথ্য বিষয়ক সম্পাদক এম এন শাকিব, বিএনপি নেতা স্বপন, জাহিদুল ইসলাম, সোহেল পাটওয়ারী প্রমুখ।
ফম/এমএমএ/


