কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় ৫ ইউনিয়ন পরিষদে (ইউপি) তে ৫ আগস্টের পর চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ কর্মস্থলে অনুপস্থিত থাকায় নিয়োগের আদেশ দিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
রবিবার (১৭ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাক্ষরিত এই আদেশ সোমবার (১৯ নভেম্বর) প্রকাশ্যে আসে। ওই আদেশে বলা হয়, ইউনিয়ন পরিষদ জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২.৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্রের আলোকে কচুয়া উপজেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও প্যানেল চেয়ারম্যানগণের অনুপস্থিতিতে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
নিয়োগ প্রাপ্ত প্রশসাকরা হলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে সাচার ইউনিয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিতারা ইউনিয়ন, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলকে পালাখাল মডেল ইউনিয়ন, উপজেলা সমবায় কর্মকর্তাকে কচুয়া দক্ষিন ইউনিয়ন, উপজেলা কৃষি কর্মকর্তাকে গোহট উত্তর ইউনিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এব্যাপারে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, কচুয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। গত ৫ আগস্ট থেকে তারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। ফলে ইউনিয়ন পরিষদগুলোতে অচলাবস্থা তৈরি হয়েছে। এ কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্থলে এই নিয়োগ দেয়া হয়েছে।
ফম/এমএমএ/



