চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা অসুস্থ্য আইনজীবী জাহাঙ্গীর হোসেন খানকে দেখতে গেলেন পৌর কৃষক দল নেতারা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে মিশন রোডস্থ বাসায় এ নেতাকে দেখতে যান চাঁদপুর পৌর কৃষক দল নেতারা।
এ সময় উপস্থিত পৌর সভাপতি আমিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার, ১৩ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মিন্টু, ১২ নং ওয়ার্ড কিশোর দলের সভাপতি স্বপন খা।
চাঁদপুর পৌর কৃষক দল নেতারা অসুস্থ্য এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান এর স্বাস্থ্যর সার্বিক খোঁজখবর নেন। পরে বিএনপি এ নেতার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
ফম/এমএমএ/



