
সোমবার (২ ফেব্রুয়ারি) রা৩ ৮টায় চাঁদপুর প্রেসক্লাবে এক সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থীকে সমর্থন জানান গণফোরামের প্রার্থী ও তার দলের সর্বস্তরের নেতারা।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপিকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন গণফোরামের প্রার্থী সেলিম আকবর ও তার দলের নেতারা।
বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ বক্তব্যে বলেন, গণফোরাম ২০১৮ সাল থেকেই বিএনপির সঙ্গে রয়েছে। তারা আমাদেরকে সমর্থন দিয়েছে এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
গণফোরামের প্রার্থী অ্যাড. সেলিম আকবর বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের ৫ লাখ ভোটারের অভিভাবক হবেন। তিনি জনগণের জন্য কাজ করবেন, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো এটাই আমাদের প্রত্যাশা।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। আরো বক্তব্য দেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, গণফোরামের যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদার।
চাঁদপুর জেলা বিএনপি ও জেলা গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


