আল আমিন একাডেমিতে সদ্য নিয়োগকৃত শিক্ষকদের বরণ

চাঁদপুর: চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল আমিন একাডেমির সদ্য নিয়োগকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১ টায় একাডেমির শিক্ষক মিলনায়তনে ফুলের এ উষ্ণ সংবর্ধনা দিয়ে বরণ করেন অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম ও প্রাথমিক শাখার ইনচার্জ আবু হানিফ।

সদ্য নিয়োগকৃত শিক্ষকদের উদ্দেশ্য একাডেমির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, আল আমিন একাডেমি শুধুমাত্র কুমিল্লা বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠান নয়। এটি দেশের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এর সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের পাঠদানে নৈতিক শিক্ষা প্রদানের প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষকদের মান উন্নত করতে প্রতিনিয়ত এখানকার শিক্ষকদের জন্য রয়েছে প্ৰশিক্ষণ। প্ৰশিক্ষণের মাধ্যমে আমরা নিজেদেরকে আরো দক্ষ হিসেবে গড়ে তুলবো। তাহলেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারবো।

ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম