৫ মার্চ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

চাঁদপুর:  আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নিবাচন-২০২৬। এবারে নির্বাচনে ভোটার সংখ্যা ৩৮২ জন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা  আইনজীবী সমিতির  বার্ষিক সাধারণ সভার  মুলতবী সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী। এবারে নির্বাচনে ১১ টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল ঘোষণার পূর্বে সংশোধিত আকারে মুলতবী সভার কার্যবিবরণী পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান। মুলতবি সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড.ইকবাল বিন বাশার ও অ্যাড.জহিরুল ইসলাম।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল  সাড়ে তিনটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।  মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল, আপত্তি শুনানি ও মনোনয়ন প্রত্যাহার পহেলা মার্চ দুপুর ১২ টা থেকে ১ টা  পর্যন্ত।

মুলতবী সভায় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য সহ সিনিয়র আইনজীবী ও সমিতির সদস্যরা।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম